ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাটকা ধরা থেকে বিরত সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৩:৩৮ পিএম

জাটকা ধরা থেকে বিরত সাড়ে ৮ হাজার জেলের জন্য বিশেষ খাদ্য সহায়তা

ইলিশের পোনা জাটকা রক্ষায় অভয়াশ্রম এলাকায় মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের জন্য এবার বিশেষ খাদ্য সহায়তার উদ্যোগ নিয়েছে সরকার। বিগত বছরগুলোতে মার্চ-এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞার সময়ে চাল দেওয়া হলেও, এবার চাঁদপুরের জাটকা প্রবণ এলাকার সাড়ে ৮ হাজার জেলের জন্য চালের পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বরাদ্দ দেওয়া হয়েছে। 

শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেন।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় প্রায় অর্ধলক্ষাধিক নিবন্ধিত জেলে রয়েছে। এ বছর জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে ৩৯ হাজার ৪০০ জেলের জন্য ৪ মাস ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল বরাদ্দ হয়েছে। ইতোমধ্যে প্রথম দুই মাসের কিস্তি বিতরণ সম্পন্ন হয়েছে এবং সদর উপজেলায় দ্বিতীয় কিস্তির বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এর পাশাপাশি ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প’-এর আওতায় সাড়ে ৮ হাজার জেলেকে বিশেষ এই খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে।

এপ্রিল মাসের মধ্যে জেলেদের হাতে পৌঁছাতে যাওয়া বিশেষ এই খাদ্য সহায়তার তালিকায় রয়েছে- ১০ লিটার সয়াবিন তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ৮ কেজি মসুর ডাল।

মেঘনা উপকূলীয় এলাকার জেলেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন যে, এক মাসে ৪০ কেজি চাল দিয়ে তাদের বড় সংসার চালানো সম্ভব হয় না। জেলেদের এই জীবনযাত্রার সংকট ও দাবির বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সরকার প্রকৃত জেলেদের জন্য বিশেষ এই বরাদ্দের ব্যবস্থা করেছে। এই উদ্যোগের ফলে জাটকা সংরক্ষণ চলাকালীন জেলেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।

জেএইচআর

Link copied!