ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

বিয়ের ভোজে মাংস কম দেওয়ায় সংঘর্ষে আহত ৭

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৯, ২০২৬, ০১:৩৩ এএম

বিয়ের ভোজে মাংস কম দেওয়ায় সংঘর্ষে আহত ৭

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গরুর মাংস কম দেওয়া নিয়ে শুরু হওয়া বিরোধে দুই পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।

সোমবার (৮ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামে লাভলু শেখের মেয়ের বিয়ের অনুষ্ঠান চলাকালে অতিথিদের খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় কনেপক্ষের আমন্ত্রিত কয়েকজন প্রতিবেশী অভিযোগ করেন, তাদের পর্যাপ্ত মাংস দেওয়া হয়নি।

অন্যদিকে কনেপক্ষের লোকজনের দাবি, কয়েকজন যুবক খাবারের মাংস টেবিলের নিচে লুকিয়ে রাখছিলেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে লাঠিসোটা ও ইটপাটকেল ব্যবহার করা হলে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।

আহতদের মধ্যে আরিফ মিয়া, শহীদ মাতুব্বর, সোহরাব মাতুব্বর ও মমতাজ বেগমকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর জানান, মাংস কম দেওয়ার অভিযোগ এবং স্থানীয় কিছু বিরোধের জেরে এ ঘটনা ঘটে। তবে কনেপক্ষ ও বরপক্ষের মধ্যে কোনো বিরোধ হয়নি। সংঘর্ষে জড়িতরা ছিলেন কনেপক্ষের আমন্ত্রিত অতিথি। পরে বর ও বরযাত্রীরা নির্ধারিত সময়েই কনের বাড়িতে পৌঁছান এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খাবার পরিবেশন নিয়ে অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত চারজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এম জি

Link copied!