ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ০৮ জুন, ২০২৬

নাগরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

জুন ৮, ২০২৬, ০৮:৫৮ পিএম

নাগরপুরে বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নন্দপাড়া পূর্ব গ্রামে বিহুলা বেগম (৬২) নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগা ওই নারীর মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

সোমবার সকাল ১০টার দিকে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নন্দপাড়া পূর্ব গ্রামের মৃত রোখমান খানের স্ত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, বিহুলা বেগম দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। অসুস্থতার কারণে মাঝে মধ্যে তিনি অস্বাভাবিক আচরণও করতেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান তিনি। পরদিন সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না ওঠায় তার পুত্রবধূ ডালিয়া আক্তার দরজায় ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরে প্রবেশ করলে তিনি কাঠের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় বিহুলা বেগমকে দেখতে পান।

পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা ছুটে আসেন। পুত্রবধূ ডালিয়া আক্তার ও প্রতিবেশী রহিমা বেগম রশি কেটে মরদেহ নিচে নামান।

ঘটনার সময় নিহতের ছেলে ছালাম খান গাজীপুরে তার ব্যবসায়িক কাজে ছিলেন। খবর পেয়ে তিনি বাড়িতে ফিরে এসে নাগরপুর থানায় অপমৃত্যুর সংবাদ দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এম জি

Link copied!