ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

মে ২৩, ২০২৩, ০৭:২৯ পিএম

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মানববন্ধন

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের আয়োজনে একাডেমিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুবের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো: শাহজাহান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, প্রক্টর ড. মো: কামরুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার, ইংরেজি বিভাগের সভাপতি হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ইমদালুল হক শরীফ, নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শেখ তারেক, মেহেদি হাসান রাসা প্রমুখ। মানববন্ধন কর্মসূচি সঞ্চালনা করেন শিক্ষক সমিতির   সহ-সভাপতি মো: ফায়েকুজ্জামান মিয়া।

এসয় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আরএস
 

Link copied!