ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিন্যাপ্স র‍্যাংকিংয়ে শীর্ষে শাবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৪, ০৬:৪০ পিএম

সিন্যাপ্স র‍্যাংকিংয়ে শীর্ষে শাবিপ্রবি

জাতীয় পর্যায়ে প্রোগ্রামিং প্রতিযোগিতার ভিত্তিতে প্রকাশিত সিন্যাপ্স র‍্যাংকিংয়ে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি অর্জন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। গতবছর প্রকাশিত র‍্যাংকিংয়ে সারাদেশে দ্বিতীয় অবস্থানে ছিল বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয়টির বর্তমান রেটিং ৩৭৮৫। অন্যদিকে ৩৬৫৫ (-৬১) রেটিং নিয়ে একধাপ পিছিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তৃতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি সিন্যাপ্সের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য জানা যায়। পরে এটি তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এ তালিকায় স্থান পাওয়া শীর্ষ ১০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে-শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (৩৭৮৫), ঢাকা বিশ্ববিদ্যালয় (৩৬৫৫), সিন্যাপ্স র‍্যাংকিংয়ে ৩৪৬৭ (+৭৯) রেটিং নিয়ে তৃতীয় অবস্থানে আছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। গতবারের চেয়ে আরও একধাপ পিছিয়ে ৩৩৩৩ (-১৫৫) রেটিং নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়(বুয়েট)।

এছাড়া ২৯৫৮ (+১৫০) রেটিং নিয়ে ৭ম অবস্থান থেকে ৫ম অবস্থানে উঠে এসেছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি (আইউটি)। ২৮৩৯ (+১১৩) রেটিং নিয়ে ৬ষ্ঠ অবস্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৮০৪ (-৪৯) রেটিং নিয়ে ৭ম অবস্থানে উঠে এসেছে কুয়েট, ২৭৯৩ (+৩৩) রেটিং নিয়ে ৮ তম অবস্থানে রয়েছে রুয়েট। ২২৯০(+২২১) রেটিং নিয়ে ৯ম অবস্থানে চুয়েট এবং ২২৫৬(-২৬) রেটিং নিয়ে ১০ অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়।

আরএস

Link copied!