ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

সেপ্টেম্বর ২৫, ২০২৪, ০৬:৩৯ পিএম

সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষার্থীর মৃত্যু

ক্লাস শেষে সিএনজিতে বাড়ি ফেরার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের মনির হোসেন নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মনির আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বুধবার দুপুরে কুষ্টিয়া শহরে ট্রাকের সাথে সিএনজির সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয় সে। পরবর্তীতে কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।

আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবদুল মোত্তালিব বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পরে কুষ্টিয়া সদর হাসপাতালে মৃত্যু হয়েছে বলে খবর পাই। আমি এখন সদর হাসপাতালেই আছি৷ মনিরের বাবা-মা এসেছেন। আমার ছাত্রের এমন মর্মান্তিক মৃত্যুতে আমি শোকাহত৷

ইএইচ

Link copied!