ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইবিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি

ইবি প্রতিনিধি

ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৪৩ পিএম

ইবিতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

বাসের সিট ধরাকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যকার দফায় দফায় সংঘটিত সংঘর্ষের কারণ ও তথ্য উদঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশ এ তথ্য জানানো হয়। কমিটিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ গঠন করে দিয়েছেন।

তদন্ত কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের। সদস্য সচিব হিসেবে রয়েছেন তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ রেজিস্ট্রার সাহেদ হাসান। এছাড়াও কমিটির সদস্য ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক শেখ মো. আব্দুর রউফ রয়েছেন।

অফিস আদেশে বলা হয়, গত ১ এবং ২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আইন বিভাগ ও আল-ফিত্র এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘটিত শৃঙ্খলা পরিপন্থি ঘটনার কারণ ও তথ্য উদ্‌ঘাটন করে দোষীদের চিহ্নিত করার লক্ষ্যে ভাইস-চ্যান্সেলর মহোদয় নিম্নরূপ একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষার মূল দায়িত্বশীল যিনি তার উপর যখন হামলা হয় স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রশ্নবিদ্ধ হয়। আজ থেকে তদন্তের কার্যক্রম শুরু হচ্ছে। যে কেউ দোষী হলে অবশ্যই তদন্তে উঠে আসবে এবং সেই অনুযায়ী শাস্তি হবে।
কমিটির আহ্বায়ক ড. আবদুল কাদের বলেন, আমি চিঠি পেয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি। আজকে সকলে মিলে একটা মিটিং-এ বসার চেষ্টা করব। পরবর্তী পদক্ষেপ সবার আলোচনা সাপেক্ষে নেয়া হবে।

আরএস

Link copied!