ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ২৮, ২০২৫, ০৩:১৪ পিএম

জাকসু নির্বাচনে ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদম্য ২৪ স্মৃতিস্তম্ভের সামনে সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মাদ ইয়াহিয়া এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মীর মশাররফ হোসেন হলের সভাপতি ও বাংলা ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শেখ সাদী হাসান। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ১৩নং ছাত্রী হলের সভাপতি তানজিলা হোসেন বৈশাখী।

যুগ্ম-সাধারণ সম্পাদক (পুরুষ) হিসেবে মনোনয়ন পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী মো. সাজ্জাদুল ইসলাম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (নারী) পদে আছেন আঞ্জুমান আরা ইকরা।

প্যানেলের অন্যান্য পদে মনোনীত হয়েছেন— শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে ইয়ামিন হাওলাদার, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক হিসেবে লিখন চন্দ্র রায়, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে জাহিদ হাসান খান, সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. আবিদুর রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মো. পারভেজ হাসান নিশান, নাট্য সম্পাদক হিসেবে মো. আমিনুল ইসলাম, তথ্যপ্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক হিসেবে মো. জাবের হাসান, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক হিসেবে মো. তাওহিদুর রহমান খান।

সহ-সমাজসেবা সম্পাদক (পুরুষ) হিসেবে শাকিল সর্দার, সহ-সমাজসেবা সম্পাদক (নারী) হিসেবে কাজী মৌসুমী আফরোজ, ক্রীড়া সম্পাদক হিসেবে উজ্জ্বল হাসান, সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ) হিসেবে রুহুল আমিন সুইট এবং সহ-ক্রীড়া সম্পাদক (নারী) হিসেবে মোছা. শাহানাজ পারভীন শানু, পরিবহন ও যোগাযোগ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন জহিরুল ইসলাম এবং স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মমিনুল ইসলাম।

কার্যকরী সদস্য (নারী) পদে সুমাইয়া সুলতানা ছিয়া, হ্যাপি আক্তার শিলা, শায়লা সাবরীন নিঝুম এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে  হামিদুল্লাহ সালমান, মেহেদী হাসান, এ. এম রাফিদুল্লাহ মনোনীত হয়েছেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলেও হল সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। 

জেএইচআর

Link copied!