ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডাকসু নির্বাচন নিয়ে জরিপ: ভিপি পদে এগিয়ে আবিদুল ইসলাম খান

জুলহাস কবির, ঢাবি

জুলহাস কবির, ঢাবি

সেপ্টেম্বর ৭, ২০২৫, ০৮:০০ পিএম

ডাকসু নির্বাচন নিয়ে জরিপ: ভিপি পদে এগিয়ে আবিদুল ইসলাম খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে একটি জরিপ প্রকাশ করা হয়েছে। এতে ভিপি (ভাইস প্রেসিডেন্ট) পদে কার কতটুকু জনপ্রিয়তা রয়েছে তা তুলে ধরা হয়েছে।

রোববার প্রকাশিত এ জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ পাবলিক একাডেমি ও স্বেচ্ছাসেবী সংগঠন বেসরকারি। এতে দৈবচয়ন পদ্ধতিতে ২৪০ জন ভোটার অংশ নেন, যার মধ্যে ১৮০ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী।

জরিপে দেখা যায়, ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী আবিদুল ইসলাম খান ৪৬ শতাংশ জনপ্রিয়তা নিয়ে শীর্ষে রয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন আব্দুল কাদের ১৮ শতাংশ জনপ্রিয়তা নিয়ে। তৃতীয় স্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা (১২ শতাংশ) এবং চতুর্থ স্থানে আবু সাদিক কায়েম (৯ শতাংশ)।

অন্য প্রার্থীদের সমর্থন করেছেন ১১ শতাংশ ভোটার, আর ৪ শতাংশ ভোটার এখনও সিদ্ধান্তহীন।

এদিকে দীর্ঘ ৫ বছর পর আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আজ (৭ সেপ্টেম্বর) প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ক্যাম্পাসে লিফলেট বিলি ও প্রচারণায় ব্যস্ত সময় কাটান। ছাত্রদল, ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ সমর্থিত প্রার্থীরাও শেষ মুহূর্তের প্রচারণা চালান।

ভোটারদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বুথ সংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৮১০ করেছে।

এছাড়া নির্বাচনকে ঘিরে ৮ সেপ্টেম্বর রাত ৮টা থেকে ১০ সেপ্টেম্বর সকাল ৬টা পর্যন্ত (৩৪ ঘণ্টা) বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো সর্বসাধারণের জন্য বন্ধ থাকবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময়ে শুধু বৈধ আইডি-ধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং স্টিকারযুক্ত জরুরি সেবার যানবাহন (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিস) প্রবেশ করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে বসবাসরত পরিবারগুলোকে প্রক্টর অফিস থেকে নিরাপত্তা পাস সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে লড়ছেন ৪৭১ জন প্রার্থী এবং হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক হাজার ৩৫ জন।

ইএইচ

Link copied!