ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাকৃবির প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম

বাকৃবি প্রতিনিধি

বাকৃবি প্রতিনিধি

মার্চ ৫, ২০২৬, ০৮:৫৭ পিএম

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বাকৃবির প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম

গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৬' পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের প্রাক্তন অধ্যাপক ড. এম এ রহিম।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানের জন্য মনোনীত করা হয়েছে। তালিকায় গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে অধ্যাপক ড. এম এ রহিম ছাড়াও আরও দুইজনের নাম রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, গবেষণা ও প্রশিক্ষণ, সাহিত্য, সংস্কৃতি, সমাজসেবা, চিকিৎসা, জনপ্রশাসন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হচ্ছে। ড. এম এ রহিম বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষি বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ফল ও সবজি উৎপাদন, উন্নত জাত উদ্ভাবন এবং আধুনিক উৎপাদন প্রযুক্তি নিয়ে গবেষণার মাধ্যমে তিনি দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে কৃষকদের প্রশিক্ষণ এবং নতুন প্রযুক্তি সম্প্রসারণে তাঁর অবদান অনস্বীকার্য।

উল্লেখ্য, ১৯৭৭ সাল থেকে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই পুরস্কার প্রদান করা হয়ে আসছে। স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত।

জেএইচআর

Link copied!