ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৬, ০৪:৪৮ পিএম

নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৫৭ পর্যবেক্ষক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য অন্তত ১৬টি দেশের ৫৭ জন পর্যবেক্ষক বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছেন। দ্বিপাক্ষিক এই পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্থার কয়েক শত প্রতিনিধি নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

শুক্রবার বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

দ্বিপাক্ষিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে সবচেয়ে বড় প্রতিনিধি দল পাঠাচ্ছে মালয়েশিয়া। দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুনের নেতৃত্বে ১৪ জন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। দ্বিতীয় সর্বোচ্চ ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে তুরস্ক। তুর্কি সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এই দলের নেতৃত্বে থাকবেন বাংলাদেশে নিযুক্ত সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।

এ ছাড়া অন্যান্য দেশের মধ্যে পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে— ইন্দোনেশিয়া (৫ জন), জাপান (৪ জন), পাকিস্তান (৩ জন), রাশিয়া (২ জন), দক্ষিণ আফ্রিকা (২ জন), ফিলিপাইন (২ জন), জর্ডান (২ জন), জর্জিয়া (২ জন), কিরগিজস্তান (২ জন), ভুটান (২ জন) এবং মালদ্বীপ (২ জন)। শ্রীলঙ্কা, ইরান ও উজবেকিস্তান থেকে একজন করে প্রতিনিধি নির্বাচনে উপস্থিত থাকবেন।

আন্তর্জাতিক এই মিশনে যোগ দেবেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা। এ ছাড়া ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আডোর নেতৃত্বে ১৪ সদস্যের কমনওয়েলথ পর্যবেক্ষক দলও ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে।

এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ জানান, এখন পর্যন্ত প্রায় ৪০০ আন্তর্জাতিক পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষকদের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরসহ বিভিন্ন পয়েন্টে বিশেষ হেল্প ডেস্ক ও মিডিয়া সেল স্থাপন করা হচ্ছে।

জেএইচআর

Link copied!