ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

ফেব্রুয়ারি ৬, ২০২৬, ১১:৪৭ এএম

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার রাত আনুমানিক ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই গুণী শিল্পী।

শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন।

কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়ামসহ একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এই শিল্পী। বিখ্যাত বাউল শিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন বালক সুনীল।

ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তাঁর নিজের লেখা গানের সংখ্যাও কম নয়। প্রায় দেড়শো থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।

দীর্ঘ সংগীত জীবনে তিনি বহু বাউল গানকে নতুন প্রজন্মের কাছে পরিচিত করে তুলেছেন। তাঁর প্রয়াণে লোকসংগীতের এক অপূরণীয় ক্ষতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেএইচআর

Link copied!