ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ২, ২০২৬, ০৯:১৯ পিএম

হামে আরও ৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৮৫

দেশে বায়ুবাহিত রোগ হামের প্রকোপ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৬ জনের শরীরে রোগটির সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৮৫ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭০৯ জনে।

অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ২৬ জনসহ এ পর্যন্ত মোট ৫৮৫ জন রোগীর শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭ জন রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ২ হাজার ২৬৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৩০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

জেএইচআর

Link copied!