ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা জানাল জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জানুয়ারি ২২, ২০২৬, ১১:৪৩ পিএম

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে যা জানাল জাতিসংঘ

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক। 

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে জবাবদিহি নিশ্চিত করতে হবে।

স্থানীয় সময় বুধবার দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শেখ হাসিনার প্রত্যবাসন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হওয়ার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের আদালতে শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করার বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান, ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাকে দেশে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কি না।

জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে ফারহান হক বলেন, আমরা বিশ্বাস করি যে জবাবদিহি থাকা উচিত। বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের বিচারের আওতায় আনা প্রয়োজন। তবে এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইন অনুসরণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

উপ-মুখপাত্র আরও বলেন, ‘আপনারা জানেন যে জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। তাই স্পষ্টভাবেই জবাবদিহি থাকা দরকার। তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখেই করা প্রয়োজন।’

উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে বিপুলসংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করতে শুরু থেকেই আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

ইএইচ

Link copied!