ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রাষ্ট্রদূত

যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ১, ২০২৬, ০৫:৪৬ পিএম

যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতিতে দুঃখ পেয়েছে ইরান

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলা ঘিরে চলমান যুদ্ধের বিষয়ে বাংলাদেশের বিবৃতি নিয়ে দুঃখ রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী।

বুধবার মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা নিয়ে ঢাকায় ইরানের দূতাবাসে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
 
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশিদের ফেরত আনতে সাহায্য করায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। যদিও, যুদ্ধ ঘিরে বাংলাদেশের বিবৃতি নিয়ে ইরানের দুঃখের বিষয় রয়েছে।
 
যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের সঙ্গে নিন্দা জানানোর দাবি তুলে ধরে জলিল রহীমি জাহানাবাদী বলেন, ‘আমাদের প্রত্যাশা, যখন কোনো দেশ জাতিসংঘের সনদ লঙ্ঘন করে অন্য দেশের ওপর আগ্রাসন চালায়, তখন অন্য দেশগুলো স্পষ্টভাবে এর নিন্দা জানাবে। আমরা শুধু চাই আমেরিকা ও ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে, তা নিন্দা করা হোক। এর বাইরে আমাদের আর কোনো দাবি নেই।’
  
তিনি বলেন, বাংলাদেশ হলো ইরানের ভাই। দুর্দিনে এক ভাই আরেক ভাইয়ের পাশে থাকবে, এটাই আশা করি।
 
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের আটকে থাকা ছয়টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। ছয়টি বাংলাদেশি জাহাজ ফেরত আনার বিষয়ে কাজ করছে ইরান-বাংলাদেশ।

এএন

Link copied!