ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এন কে বি নয়ন, ফরিদপুর

এন কে বি নয়ন, ফরিদপুর

সেপ্টেম্বর ৩, ২০২২, ১০:০৩ এএম

বরখাস্ত মেয়র জাহাঙ্গীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ফরিদপুরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ফরিদপুরের আদালতে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

শুক্রবার(২ সেপ্টেম্বর) রাতে ফরিদপুর জর্জ কোর্টের ও মামলাটির আইনজীবী, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, গত বুধবার (৩১ আগস্ট) ফরিদপুর ৩ নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফরিদুল ইসলাম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

‘মানবিক বাংলাদেশ সোসাইটি’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আতাউর রহমান কালু বাদি হয়ে এ মামলা দায়ের করেন। মামলার সি আর নম্বর ৩৩৪/২১।

এ বিষয়ে মামলাটির আইনজীবী, মোঃ কামাল উদ্দিন আমার সংবাদকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও মামলার বাদীর মাধ্যমে যতোটুকু জেনেছি গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলম মানহানিকর বক্তব্য দিয়েছেন। তিনি আওয়ামী লীগের পদ-পদবী ও আওয়ামী লীগের মনোনীত মেয়র হয়ে মুক্তিযুদ্ধ ও জাতিরজনক বঙ্গবন্ধুকে নিয়ে এমন ধরনের বিতর্কিত মন্তব্য যা খুবই দুঃখজনক ও ন্যাক্কারজনক। যা শাস্তিযোগ্য অপরাধ। তিনি একজন হাইব্রিড নেতা। তিনি জামাত-বিএনপির এজেন্ট।

তিনি আরও বলেন, বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলমের বিতর্কিত মন্তব্যের অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় গত বুধবার ফরিদপুর ৩নং আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র ম্যাজিষ্ট্রেট ফরিদুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে ‍‍`মানবিক বাংলাদেশ সোসাইটি’র সাংগঠনিক সম্পাদক ও মামলার বাদি মোঃ আতাউর রহমান কালু আমার সংবাদকে বলেন, ২০২১ সালের সেপ্টেম্বরে বর্তমান বহিস্কৃত মেয়র জাহাঙ্গীর আলমের একটি মন্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরে এ নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

ওই অডিওতে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ এবং বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ওই ঘটনায় জাহাঙ্গীরকে কারণ দর্শানোর নোটিশ দেয় আওয়ামী লীগ, তিনি তার জবাবও দিয়েছিলেন। তবে কার্যনির্বাহী সংসদের সভায় জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিষ্কারও করা হয়। ২০২১ সালের ২৫ নভেম্বর তাকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় সাতটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় তিনি আগাম জামিনও পান। ফরিদপুর আদালতে আমি বাদি হয়ে একটি মামলা দায়ের করি। এ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। খুব শীগ্রই প্রশাসনের কাছে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ পৌচ্ছাবে বলে জানতে পেরেছি। আমি তাকে গ্রেপ্তারের ও শাস্তির দাবী জানাই।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার আমার সংবাদকে বলেন, শুক্রবার (২ সেপ্টেম্বর) রাত পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোন আদেশ পাওয়া যায়নি। আদেশ পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে।

এআই

Link copied!