ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

১০ দিনে মেট্রোরেলের আয় প্রকাশ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ৯, ২০২৩, ০৫:১১ পিএম

১০ দিনে মেট্রোরেলের আয় প্রকাশ

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল উদ্বোধনের প্রথম ১০ দিন টিকিট বিক্রি করে মোট আয় করেছে ৮৮ লাখ টাকা  ।

সোমবার (৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর পুরাতন এলিফ্যান্ট রোডে ডিএমটিসিএলের সভা কক্ষে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, গত ২৯ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১০ দিনে ৯০ হাজার যাত্রী মেট্রোরেলে চলাচল করেছে। তাদের মধ্যে সিঙ্গেল জার্নি টিকিট বিক্রি হয়েছে ৮৩ হাজার। আর এমআরটি পাস বিক্রি হয়েছে ৭ হাজার ২৫০টি। এসব টিকিট বিক্রি থেকে মোট ৮৮ লাখ টাকা আয় হয়েছে।

এর আগে, গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। তখন থেকে উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল।

এবি

Link copied!