ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প খুলছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২০, ২০২৪, ১১:১৪ এএম

আজ এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার র‍্যাম্প খুলছে

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার এফডিসি অংশের র‌্যাম্প চলাচলের জন্য আজ খুলে দেওয়া হবে।

বুধবার (২০ মার্চ) সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের র‍্যাম্প চালুর উদ্বোধন করবেন। এই নিয়ে ১৬টি র‍্যাম্প চালু হচ্ছে।

উদ্বোধনের পরপরই এই অংশ দিয়ে গাড়ি চলাচল শুরু হবে। এই র‍্যাম্প চালু হলে উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে আসা গাড়ি মগবাজার, হাতিরঝিল ও কাওরান বাজার এলাকায় নামতে পারবে।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। র‍্যাম্পসহ এর দৈর্ঘ্য দাঁড়াবে ৪৬ দশমিক ৭৩ কিলোমিটার। পুরো কাজ শেষ হলে মোট ৩১টি র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়েতে যানবাহন ওঠানামার সুযোগ হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ২ সেপ্টেম্বর এক্সপ্রেসওয়ের প্রথম অংশ উদ্বোধন করেন। পরদিন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট পর্যন্ত অংশ খুলে দেওয়া হয়।

এইচআর

Link copied!