ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
অবৈধ সম্পদ অর্জন

সাবেক ডিবিপ্রধান হারুন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ১৭, ২০২৪, ০৪:১৫ পিএম

সাবেক ডিবিপ্রধান হারুন ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদ, তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে। প্রায় ৪১ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আজ মঙ্গলবার ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলাগুলো করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে সাবেক ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশিদের বিরুদ্ধে ১৭ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ, তার তার স্ত্রী শিরিন আক্তার ১০ কোটি ৭৬ লাখ টাকা এবং তার ভাই হারুন অর রশীদের বিরুদ্ধে ১২ কোটি ৯৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে দুদক আইন ২০০৪ এর ২৭(১) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে।

আরএস

Link copied!