ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৪:১৬ পিএম

ঢাকাসহ তিন জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী তিন জেলায় ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হচ্ছে। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল বৃহস্পতিবার থেকেই মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করবেন বিজিবি ঢাকা সেক্টরের ৫ ব্যাটালিয়নের সদস্যরা। 

বুধবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন ৫ ব্যাটালিয়নের অধীনে মোট ৩৮টি প্লাটুন নির্বাচনী দায়িত্বে থাকবে। পরিকল্পনা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১টি প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ৬টি প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩টি প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮টি প্লাটুন দায়িত্ব পালন করবে।

নির্বাচন ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক চেকপোস্ট স্থাপন করা হবে। এসব স্থানে সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলার লক্ষ্যে বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) এবং প্রয়োজনে আকাশপথে সহায়তার জন্য হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। নির্বাচনী দায়িত্ব পালনে এবার বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস ও আর্মার্ড পারসোনেল ক্যারিয়ারের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। 

বিজিবি জানিয়েছে, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে প্রিজাইডিং অফিসারের অনুরোধে অথবা সহিংসতা ও জাল ভোটের আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রস্তুতিও তাদের রয়েছে। একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে বিজিবি সর্বোচ্চ সজাগ থাকবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!