ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনে নিরপেক্ষতায় পাহাড়ের মতো অটল থাকবে আনসার: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৪:০২ পিএম

নির্বাচনে নিরপেক্ষতায় পাহাড়ের মতো অটল থাকবে আনসার: মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে পাহাড়ের মতো অটল থাকতে বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 

তিনি বলেন, ‘আপনারা কোনো নির্দিষ্ট পক্ষের নন; দেশের মাটি ও মানুষের পক্ষে অবস্থান নেওয়াই আপনাদের একমাত্র পরিচয়।’

সোমবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ঢাকা মহানগর আনসারের এক বিশাল প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী মোট ২৭ হাজার ৭০৩ জন আনসার সদস্য এ সমাবেশে অংশগ্রহণ করেন।

মহাপরিচালক বলেন, ঐতিহ্যগত সেকেলে প্রক্রিয়া ভেঙে বাহিনী এখন সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনায় পদার্পণ করেছে। সদস্যদের দায়িত্ব বণ্টন থেকে শুরু করে খাবার ব্যবস্থাপনা পর্যন্ত প্রতিটি ধাপ এখন স্বচ্ছ ও জবাবদিহিমূলক। এর ফলে বাহিনীর সদস্যরা যেকোনো অনৈতিক প্রভাবমুক্ত থেকে নিজ বিবেক ও কমান্ড অনুযায়ী দায়িত্ব পালনে উদ্বুদ্ধ হচ্ছেন।

নির্বাচনী নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এবারই প্রথম ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং সরাসরি মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং চ্যানেলের মাধ্যমে প্রতিটি মুহূর্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। যেকোনো ধরনের অপতৎপরতা বা বিভ্রান্তি রুখতে বাহিনী আগের চেয়ে অনেক বেশি সজাগ ও সক্ষম।

নির্বাচন কমিশনের নির্দেশনা বা শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত হলে কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে সদস্যদের সতর্ক করেন মহাপরিচালক। এ ছাড়া নির্বাচনী নিরাপত্তা রক্ষার স্বার্থে ফেসবুক, ইউটিউব বা টিকটকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র, সরঞ্জাম বা দায়িত্ব পালন সংক্রান্ত ব্যক্তিগত শৃঙ্খলা বহির্ভূত কোনো ছবি বা ভিডিও প্রচার করা থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেন তিনি।

সমাবেশে জানানো হয়, পেশাদারিত্ব ও আধুনিক ডিজিটাল তদারকির সমন্বয়ে বাহিনীকে একটি স্বচ্ছ অবস্থানে নিয়ে আসা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের প্রতিটি জেলায় নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ সফলভাবে সম্পন্ন হয়েছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মনে করে, আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও দেশপ্রেমের সমন্বয়ে এ প্রস্তুতি নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও পেশাদারিত্বের নতুন মানদণ্ড স্থাপন করবে।

ইএইচ

Link copied!