ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদের দিন কারাগারে বিশেষ আপ্যায়ন পেলেন মমতাজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ২২, ২০২৬, ১১:৫৫ পিএম

ঈদের দিন কারাগারে বিশেষ আপ্যায়ন পেলেন মমতাজ

সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগমসহ বেশ কয়েকজন আলোচিত ব্যক্তিকে নিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে এবারের ঈদ উদযাপন হয়েছে ভিন্ন মাত্রায়। সাধারণ বন্দিদের সঙ্গে একই খাবার ও আয়োজনেই অংশ নেন তারা।

ঈদুল ফিতর উপলক্ষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দিদের জন্য নতুন পোশাক, বিশেষ খাবার, ঈদের জামাত ও সাংস্কৃতিক আয়োজনের ব্যবস্থা করা হয়। উচ্চপ্রোফাইল বন্দিরাও এতে সাধারণ বন্দিদের সঙ্গে অংশ নেন।

কারা সূত্র জানায়, কারাগারে থাকা উল্লেখযোগ্য বন্দিদের মধ্যে রয়েছেন সাবেক আইজিপি এ কে এম মো. শহীদুল হক, নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. আইভী রহমান, সাবেক এমপি মমতাজ বেগম, সাংবাদিক শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবুসহ আরও অনেকে। এছাড়া অন্য ইউনিটগুলোতে সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, সাবেক এমপি কবিরুল হক মুক্তি, তৌফিক-ই-ইলাহী চৌধুরীর মতো ব্যক্তিরাও রয়েছেন।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এখানে প্রায় ২ হাজার ৬০০ বন্দি রয়েছেন। ঈদের আগে অসচ্ছলদের মধ্যে লুঙ্গি, পাঞ্জাবি ও গেঞ্জি বিতরণ করা হয়েছে এবং ঈদের দিন ১৭টি জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের খাবারের তালিকায় সকালে পায়েস ও মুড়ি, দুপুরে মাংস, পোলাও, সালাদ, মিষ্টি ও কোমল পানীয় এবং রাতে ভাত, রুই মাছ ও আলুর দম রাখা হয়। এছাড়া বন্দিদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

কারাগারের পার্ট-১ ইউনিটে ১ হাজার ২০০-এর বেশি বন্দির জন্য তিনটি জামাত এবং পার্ট-২ ইউনিটে ৩ হাজার ৮০০-এর বেশি বন্দির জন্য সাতটি জামাত অনুষ্ঠিত হয়। এসব ইউনিটেও অসচ্ছল বন্দিদের মধ্যে পোশাক বিতরণ করা হয়েছে।

কাশিমপুর মহিলা কারাগারে ৬৪৪ বন্দির পাশাপাশি ৩৩ জন শিশু রয়েছে। নারী বন্দিদের জন্য লিপস্টিক, নেইল পলিশ, টিপ ও মেহেদি দেওয়া হয় এবং অসচ্ছলদের মধ্যে শাড়ি ও থ্রি-পিস বিতরণ করা হয়েছে। শিশুদের নতুন জামার পাশাপাশি কেক, চকলেট ও অন্যান্য খাবার দেওয়া হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, ঈদের দিন বন্দিদের স্বজনদের জন্যও বিশেষ আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়। সাক্ষাতে আসা স্বজনদের ফুল, জুস ও চকলেট দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

এএন

Link copied!