আমার সংবাদ ডেস্ক
মার্চ ২৯, ২০২৬, ০৭:৫৯ পিএম
বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস অ্যাসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার ঢাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড থেকে তদূর্ধ্ব অফিসারগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ রাজিউর রহমান, উপপরিচালক, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়, ঢাকা। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব রাজিব মিনা, উপপরিচালক (প্রশাসন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, প্রধান কার্যালয়, ঢাকা।
সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ মানজুরুল ইসলাম এবং জনাব মোহাম্মদ খোরশিদ আলম। সহসভাপতি পদে জয়ী হয়েছেন জনাব বিপ্লব কুমার মোদক, জনাব মুহাম্মদ খালেদুল করিম এবং জনাব পলাশ পাল। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জনাব মোঃ এমদাদুল ইসলাম মিঠুন।
অন্যান্য নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আবু জাফর ও জনাব মোঃ আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে জনাব মোঃ জাকির হোসেন, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে ড. মোঃ আবু সাঈদ মিয়া (ঢাকা), জনাব মোঃ সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম), জনাব এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা), জনাব মোঃ নজরুল ইসলাম (রাজশাহী), জনাব মোঃ নাজমুল ইসলাম (বরিশাল) নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে মোঃ আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক পদে জনাব মোঃ বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জনাব মোঃ মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে জনাব মোঃ আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক পদে মোসা: সুমি খাতুন, আইন বিষয়ক সম্পাদক পদে জনাব মোঃ আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক পদে কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আদনান জোবায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক পদে কাজী দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক জনাব মোঃ জাফরুল্ল্যাহ কাজল, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচিত কমিটি শীঘ্রই আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে তাদের দায়িত্ব গ্রহণ করবেন।
এএন