আমার সংবাদ ডেস্ক
এপ্রিল ২৭, ২০২৬, ০৯:১৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের বিপরীতে ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার সন্ধ্যায় এই তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী ছাড়াও একজন স্বতন্ত্র প্রার্থীর নাম অন্তর্ভুক্ত রয়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বৈধ ৪৯ প্রার্থীর মধ্যে প্রধান রাজনৈতিক দল বিএনপির রয়েছে ৩৬ জন। জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের পক্ষ থেকে মনোনীত ১২ জন প্রার্থীর নাম চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছে। এছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা পেয়েছেন।
বিএনপির ৩৬ জনের তালিকায় দলের সিনিয়র নেত্রী সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক এবং আন্না মিনজসহ বিশিষ্ট নারী নেত্রীদের নাম রয়েছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান এবং মাহমুদা আলম মিতুসহ ১২ জন মনোনীত হয়েছেন। তবে এই জোটের প্রাথমিক তালিকায় মনিরা শারমীনের নাম থাকলেও চূড়ান্ত তালিকায় তা নেই। এছাড়া সুলতানা জেসমিন নামে একজন প্রার্থী স্বতন্ত্রভাবে তাঁর প্রার্থিতা বৈধ করতে সক্ষম হয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, বৈধ প্রার্থীদের এই তালিকা প্রকাশের পর এখন পরবর্তী নির্বাচনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। নির্ধারিত সময়ে এই ৪৯ জন প্রার্থী সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করবেন।
যাদের প্রার্থিতা বৈধ হয়েছে





জেএইচআর