ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে রামিসার বাবা, দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০৫:৫৪ পিএম

বুকে ব্যথা নিয়ে সিসিইউতে রামিসার বাবা, দেখতে গেলেন ডা. শফিকুর রহমান

রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা হঠাৎ বুকে ব্যথা নিয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন।

সোমবার দুপুরে বুকে ব্যথা অনুভব করলে তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরবর্তীতে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে সিসিইউতে স্থানান্তরিত করেন।

আব্দুল হান্নান মোল্লা বর্তমানে হাসপাতালের সিসিইউ-১ এ চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মেহেদী হাসান। তিনি জানান, বুকের ব্যথার কারণে তাঁকে হাসপাতালে আনা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তবে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তাঁর হার্ট অ্যাটাকের কোনো আলামত পাওয়া যায়নি।

এদিকে রামিসার বাবার সিসিইউতে ভর্তির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাঁকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এ সময় তিনি আব্দুল হান্নান মোল্লার শয্যাপাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ১৯ মে রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর নির্মমভাবে গলা কেটে হত্যা করা হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে পুলিশ দ্রুত গ্রেপ্তার করে। দেশজুড়ে আলোচিত এই মামলাটির বিচারকাজ ইতোমধ্যে শুরু হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

জেএইচআর

Link copied!