ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

এ বছর ডেঙ্গুর প্রকোপ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৬, ২০২৬, ১০:২৯ এএম

এ বছর ডেঙ্গুর প্রকোপ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন সতর্কবার্তা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, চলতি বছর ডেঙ্গুর প্রকোপ আরও মারাত্মক আকার ধারণ করতে পারে এবং আক্রান্ত রোগীদের মধ্যে রক্তক্ষরণের ঝুঁকিও দেখা দিতে পারে।

শনিবার সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের আশঙ্কা অনুযায়ী এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। এ ধরনের ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের শরীরে রক্তক্ষরণসহ জটিল উপসর্গ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাই ডেঙ্গু প্রতিরোধে এখনই সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, শুধু চিকিৎসা নয়, প্রতিরোধমূলক ব্যবস্থাই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। এ লক্ষ্যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা শুরু হবে। কোনো প্রতিষ্ঠান বা স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে জরিমানা ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম বলেন, ডেঙ্গু মোকাবিলায় নাগরিক সচেতনতার বিকল্প নেই। সিটি করপোরেশনের জরিপ অনুযায়ী, দক্ষিণ সিটির ৬৩টি ওয়ার্ড ডেঙ্গু ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ২৮টি ওয়ার্ডকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনগণ ও সিটি করপোরেশনকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের ৫০ শতাংশ এবং সিটি করপোরেশনের ৫০ শতাংশ দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়িত হলেই ডেঙ্গু পরিস্থিতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এএন

Link copied!