ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৫, ২০২৬, ০৭:১৬ পিএম

সংসদ এলাকায় নিরাপত্তা জোরদার, মিছিল-সমাবেশ নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় (বাজেট) অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার (৬ জুন) থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের শোভাযাত্রা, বিক্ষোভ, মিছিল ও সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে আগ্নেয়াস্ত্র বহনও নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে।

শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনটি নির্বিঘ্নে সম্পন্ন করতে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা প্রয়োজন। এ কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নির্দিষ্ট এলাকায় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞা অনুযায়ী শনিবার রাত ১২টা থেকে সংসদ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য ও অন্যান্য ক্ষতিকর সামগ্রী বহন এবং সব ধরনের সমাবেশ, মিছিল ও বিক্ষোভ কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ এলাকার মধ্যে রয়েছে-মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং, বাংলামোটর লিংক রোড থেকে সার্ক ফোয়ারা (হোটেল সোনারগাঁও রোড), পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোড হয়ে ফার্মগেট, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ সংযোগ সড়ক পর্যন্ত এলাকা।

এছাড়া বেগম রোকেয়া সরণির সংযোগস্থল থেকে বিজয় সরণি হয়ে উড়োজাহাজ ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর আশপাশের সব রাস্তা ও গলিপথ এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

এম জি

Link copied!