ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০৬ জুন, ২০২৬

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

জুবায়ের আহমেদ, বাহুবল (হবিগঞ্জ)

জুবায়ের আহমেদ, বাহুবল (হবিগঞ্জ)

জুন ৬, ২০২৬, ১১:১৯ এএম

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুবাই প্রবাসী আইন উদ্দিন ও তার ছেলে মো. রাশেদ মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর পুকুরপাড় (তকিয়া) গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর (তকিয়া) গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে দুবাই প্রবাসী মো. আইন উদ্দিন (৫০) বাড়িতে শ্যালো টিউবওয়েল বসিয়েছিলেন। টিউবওয়েলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। কিন্তু টিউবওয়েলের বিদ্যুতের লাইনটি বাড়ির পাশে একটি ডোবায় পড়ে ছিল। এ অবস্থায় প্রবাসী আইন উদ্দিন মাছ ধরতে ডোবায় নামতেই বিদ্যুৎস্পৃষ্ট হন।

এ সময় তার ছেলে মো. রাশেদ মিয়া (১৭) বাবাকে বাঁচাতে গিয়ে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় আইন উদ্দিন ও তার ছেলে রাশেদ মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বিকেলে কর্তব্যরত চিকিৎসক ডা. এওয়ানা রেশমান তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকার আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এএন

Link copied!