ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নরেন্দ্র মোদিকে বিএনপির ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩, ২০২৫, ০২:১৬ পিএম

নরেন্দ্র মোদিকে বিএনপির ধন্যবাদ

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় এবং সহায়তার বার্তা দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে দলটি এই ধন্যবাদ জানায়।

পোস্টে বলা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং তার প্রতি সুচিন্তিত বার্তা ও সদয় শুভেচ্ছার জন্য আন্তরিক ধন্যবাদ। এই সদিচ্ছার নিদর্শন ও সমর্থন প্রদানের প্রস্তুতির প্রকাশকে গভীরভাবে সাধুবাদ জানায় বিএনপি।

এর আগে গত সোমবার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি জানান, ভারত যেকোনোভাবে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

ইএইচ

Link copied!