ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬
মঈন খান

তৃণমূল নারীরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৮, ২০২৬, ০২:৩৮ পিএম

তৃণমূল নারীরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি

তৃণমূল পর্যায়ের নারীরাই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে ‘নেতৃত্ব ও প্রশাসনে নারী’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে আইসিএবি।

ড. মঈন খান বলেন, দেশের গার্মেন্টস খাতে প্রায় ৪০ লাখ নারী কর্মরত থেকে অর্থনীতিকে সচল রাখছেন। তবুও নারীর ন্যায্য অধিকার ও পূর্ণ অংশগ্রহণ এখনো নিশ্চিত করা যায়নি।

তিনি আরও বলেন, অংশীদারিত্বমূলক নেতৃত্ব ও সমান সুযোগ নিশ্চিত করতে পারলে দেশে কার্যকর ও টেকসই নেতৃত্ব গড়ে তোলা সম্ভব।

সম্মেলনে অংশগ্রহণকারী বক্তারাও নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ এবং প্রশাসনে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এম জি

Link copied!