বিশেষ প্রতিবেদক
সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:০৮ পিএম
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেছেন, “আমার ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই।”
বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
কাদের পোস্টে লেখেন, “সেই রাজাকার নিয়ে কথা বলার পর থেকেই প্রতিনিয়ত হেনস্তা বাড়ছে। এরপর থেকে আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে উঠি, শরীর কাঁপতে থাকে। একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের ধৈর্যেরও সীমা আছে, আমি আর কতদিন নিতে পারব জানি না।”
তিনি আরও উল্লেখ করেন, “কেবল অনলাইনে হেনস্তা হলেও মানা যেত, কিন্তু বাড়িতে গিয়ে আমার মাকেও কটূক্তি করা হচ্ছে। ১০ দিন আগের বক্তব্য কেটে বিকৃত করে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে। অথচ পুরো বক্তব্য তুলে ধরলে মানুষ বিষয়টির সারমর্ম বুঝতে পারত।”
কাদের আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, “কেবল তো শুরু, আরও ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতেই আরও বেশি ট্রমাটাইজড হয়ে যাচ্ছি।”
উল্লেখ্য, সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে আব্দুল কাদেরকে বলতে শোনা যায়, “ছাত্রলীগের হাজার দোষ থাকতে পারে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নারীদের প্রতি অনেক সহনশীল ছিল।” এর পর থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
ইএইচ