ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
নারী এশিয়া কাপ

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুলাই ২৬, ২০২৪, ০২:৩৪ পিএম

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চলছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের প্রথম সেমিফাইনাল খেলা। ইতোমধ্যে ব্যাটে-বলের লড়াইয়ে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ডাম্বুলায় মহাগুরুত্বপূর্ণ এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল একদম যাচ্ছেতাই। শ্রীলঙ্কার বিপক্ষে একদম লড়াইই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, হেরে যায় ৭ উইকেটে।

তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারায় ৭ উইকেটে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিগার সুলতানাদের। সেই ম্যাচে ১১৪ রানের বিশাল জয়েই শেষ চারে পা রাখে টাইগ্রেসরা।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ৭ উইকেটে হেসেখেলে। পরের ম্যাচে আরব আমিরাতকে ৭৮ রান এবং শেষ ম্যাচে নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়েই সেমিতে এসেছে ভারত।

বিআরইউ

Link copied!