ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৭:৪০ পিএম

বিয়ে করলেন নারী দলের ক্রিকেটার সুপ্তা

গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফর্ম করে মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ। আর সেই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। বাছাইপর্বে ব্যাট হাতে তিনি ১৯৪ রান সংগ্রহ করেছিলেন।

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরে বর্তমানে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সুপ্তা। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর গায়ে হলুদ ও বিয়ের ছবি ছড়িয়ে পড়ে। এবার সুপ্তা নিজেই তাঁর জীবনের এই নতুন ইনিংসের খবর নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেন, গত ৮ জানুয়ারি পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর স্বামী নজীব রহমান সুপ্তার বিশ্ববিদ্যালয়েরই পূর্বপরিচিত। নজীব আইন বিভাগের ছাত্র ছিলেন বলে জানা গেছে।

এদিকে নারী বিপিএলের আগে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। এর জন্য খুব দ্রুতই জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। ব্যক্তিগত বিরতি শেষে সেই ক্যাম্পে যোগ দেবেন বলে জানিয়েছেন সুপ্তা।

জেএইচআর

Link copied!