ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কী কারণে ডিএমপির ৮ থানার ওসি বদলি?

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৪, ০৩:৩৭ পিএম

কী কারণে ডিএমপির ৮ থানার ওসি বদলি?

ঢাকা মেট্রোপলিটন পুলিশের আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে।

গত ২২ জুলাই পুলিশ সদরদপ্তর থেকে তাদের বদলির এই আদেশ দেওয়া হয়।

সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত, সহিংসতা মোকাবিলার ক্ষেত্রে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতা ও কার্যকর ব্যবস্থা নিতে না পারার কারণে ডিএমপির আটটি থানার ওসিকে বদলি করা হয়েছে। আরও কয়েকটি থানার ওসিকে বদলি করা হতে পারে।

বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন- ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া, খিলক্ষেত থানার ওসি হুমায়ন কবির, কাফরুল থানার ওসি ফারুকুল আলম, দারুস সালাম থানার ওসি সিদ্দিকুর রহমান, তুরাগ থানার ওসি শেখ সাদিক, দক্ষিণখান থানার ওসি আমিনুল বাশার ও কামরাঙ্গীরচর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের।

পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান, নিয়মিত বদলির অংশ হিসেবে তাদের এই বদলি করা হয়েছে।

ইএইচ

Link copied!