ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
উপদেষ্টা ফরিদা আখতার

নদী দূষণের কারণে ইলিশ আহরণ কমছে

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

সেপ্টেম্বর ৫, ২০২৫, ০৮:১৫ পিএম

নদী দূষণের কারণে ইলিশ আহরণ কমছে

নদী দূষণ ও অন্যান্য কারণে দেশে ইলিশ আহরণ দিন দিন কমছে। এবারের মৌসুমে ৩৮ থেকে ৪৮ শতাংশ পর্যন্ত ইলিশ আহরণ কমেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

শুক্রবার সকালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ফিশারিজ উদ্বোধনকালে তিনি এসব তথ্য জানান। 

কনফারেন্সে দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা প্রতিষ্ঠানের প্রায় ৬ শতাধিক শিক্ষক, গবেষক ও মৎস্য বিজ্ঞানী অংশ নেন।

ফরিদা আখতার বলেন, "মেঘনা নদীর দূষণ, আবহাওয়ার পরিবর্তনসহ নানা কারণে নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ আমাদের পরিচয়। সাধারণ মানুষের পাতে যেন ইলিশ পৌঁছায়, তার জন্য ব্যবস্থা নিতে হবে।"

তিনি আরও বলেন, "মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ আলাদা নয়। মৎস্য সম্পদের উন্নয়নে কৃষি ও প্রাণিসম্পদ ক্ষেত্রের সঙ্গে সমন্বিত কাজ করা প্রয়োজন। প্রকৃত মৎস্যজীবীরা কখনও ক্ষতিকারক জাল ব্যবহার করেন না। অমৎস্যজীবীরা তাৎক্ষণিক লাভের আশায় এসব জাল ব্যবহার করেন।"

কনফারেন্সে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের ডিন প্রফেসর ড. নির্মল চন্দ্র রায় সভাপতিত্ব করেন। চীফ প্যাট্রন হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

অতিথিরা মৎস্য সম্পদের উন্নয়নে গবেষণার বিকল্প নেই উল্লেখ করে বক্তব্য দেন। 

কনফারেন্সে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রফেসর ড. মো. আবদুল ওয়াহাব কী-নোট স্পীকার ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ডিজি অনুরাধা ভদ্র, এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।

ইএইচ

Link copied!