ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
উপদেষ্টা তৌহিদ হোসেন

স্বার্থের ধারণায় তফাত থাকায় ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১১:১০ পিএম

স্বার্থের ধারণায় তফাত থাকায় ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে

বাংলাদেশ ও ভারতের নিজস্ব স্বার্থের ধারণার মধ্যে তফাত থাকায় দুই দেশের সম্পর্ক থমকে গেছে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তবে নতুন সরকার ক্ষমতায় এলে সম্পর্ক মসৃণ হবে বলে আশাবাদ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিক মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা হিসেবে এটিই সাংবাদিকদের সাথে তার শেষ মতবিনিময়।

তৌহিদ হোসেন বলেন, নানা কারণে অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের সম্পর্ক খুব একটা মসৃণ ছিল না। ভারতের সাথে ‘ভালো কাজের সম্পর্কের’ কথা বলা হলেও পারস্পরিক বোঝাপড়া ও দায়দায়িত্বের জায়গা থেকে সেটি প্রত্যাশা অনুযায়ী এগোয়নি। 

তিনি বলেন, ভারত তাদের স্বার্থ যেভাবে চিন্তা করেছে, আমরা আমাদের স্বার্থ সেভাবে রক্ষার চেষ্টা করেছি। দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণার মধ্যে তফাত রয়ে গেছে, যার কারণে অনেক ক্ষেত্রে এগোনো সম্ভব হয়নি।

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আনুষ্ঠানিকভাবে তাকে ফেরত চাওয়া হলেও ভারতের সাড়া পাওয়া যায়নি। এ বিষয়ে অনুমানে যাওয়া ঠিক হবে না উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, পরবর্তী সরকারের সময়ে অমীমাংসিত বিষয়গুলো কাটিয়ে ওঠা সম্ভব হবে।

জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে বিদেশি কূটনীতিকদের কোনো চাপ আছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, কেউ কোনো চাপ সৃষ্টি করেননি। কেউ কেউ শুধু বিষয়টি জানতে চেয়েছেন। আমি বলেছি, এ পরিস্থিতিতে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, এক সপ্তাহের মধ্যে নির্বাচন হয়ে যাবে।

বিভিন্ন দেশের সাথে হওয়া চুক্তিগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হবে কি না, এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, অনেকগুলো বিষয় এগিয়ে দিয়ে যাচ্ছি যাতে পরবর্তী সরকারের জন্য সহজ হয়। উদাহরণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তির ফলে শুল্ক কমার বিষয়টি উল্লেখ করেন।

বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা জটিলতা নিয়ে তৌহিদ হোসেন বলেন, ভিসা না দেওয়ার জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী। কাগজপত্রের জালিয়াতির কারণে বিদেশের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে দেশ। জালিয়াতি বন্ধ করে ঘর না গোছালে এ সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইএইচ

Link copied!