ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদে বাড়ি ফেরা হচ্ছে না ডিআইইউ’র ১২ নিরাপত্তা প্রহরীর

আবুল খায়ের, ডিআইইউ

আবুল খায়ের, ডিআইইউ

মার্চ ১৯, ২০২৬, ০৩:১৭ পিএম

ঈদে বাড়ি ফেরা হচ্ছে না ডিআইইউ’র ১২ নিরাপত্তা প্রহরীর

পবিত্র ঈদুল ফিতরের আনন্দে যখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটছেন প্রিয়জনের কাছে, ঠিক তখনই দায়িত্বের তাগিদে পরিবারের সান্নিধ্য থেকে দূরে রয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এর ১২ জন নিরাপত্তা প্রহরী।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে কর্মরত মোট ২২ জন নিরাপত্তা প্রহরীর মধ্যে ১২ জন এবার ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার সুযোগ পাননি। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা ক্যাম্পাসেই অবস্থান করে দায়িত্ব পালন করছেন।

ঈদের ছুটিতে ক্যাম্পাস প্রায় ফাঁকা হয়ে গেলেও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা রাখা হয়নি। নির্জন একাডেমিক ভবন, আবাসিক হল এবং ফাঁকা সড়কজুড়ে নিয়মিত টহল ও নজরদারি চালিয়ে যাচ্ছেন দায়িত্বপ্রাপ্ত প্রহরীরা।

সিকিউরিটি গার্ড সুপারভাইজার মো. আনোয়ার হোসেন বলেন, “পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে সবারই ইচ্ছে করে। কিন্তু দায়িত্বের কথা ভেবে আমাদের ক্যাম্পাসেই থাকতে হচ্ছে। ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাছে বড় দায়িত্ব, আর এর মধ্যেই আমরা ঈদের আনন্দ খুঁজে পাই।”

নিরাপত্তা প্রহরী মো. মুকুল মিয়া বলেন, “ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। পরিবারের জন্য মন খারাপ হলেও মনে করি, এই ক্যাম্পাসও আমাদের আরেকটি পরিবার। আমরা দায়িত্বে আছি বলেই অন্যরা নিশ্চিন্তে ঈদ উদযাপন করতে পারে।”

এদিকে, ঈদের আনন্দঘন মুহূর্তেও দায়িত্বে থাকা এসব নিরাপত্তা প্রহরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জেএইচআর

Link copied!