ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে ফ্ল্যাট বাসায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১, ২০২৬, ০১:৪৬ পিএম

রাজধানীতে ফ্ল্যাট বাসায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

রাজধানীর কলাবাগানে দুই ভাইয়ের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বিরোধের জেরে বড় ভাই সাদমান ওয়াসিফ সুপান্থ (১৭) নিহত হয়েছেন। অভিযোগ উঠেছে, ছোট ভাই রাফিত আরিয়ান শুদ্ধ (১৬) ডাম্বেল দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয়ে তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটে রোববার (৩১ মে) দিবাগত রাতে কলাবাগান এলাকার কাঁঠালবাগান বাজারসংলগ্ন ফ্রি স্কুল স্ট্রিটে তাদের বাসায়।

নিহত সাদমান ওয়াসিফ সুপান্থ রাজধানীর একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। একই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রাফিত আরিয়ান শুদ্ধ তার ছোট ভাই। তারা বগুড়ার আদমদীঘি উপজেলার কানাডাপ্রবাসী সিরাজুল সালেহীনের সন্তান।

পুলিশ জানায়, দুই ভাই ওই বাসায় একসঙ্গে থাকতেন। তাদের বাবা কানাডায় অবস্থান করছেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর তাদের মা অন্যত্র বসবাস করতেন।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) সামছুল হক সুমনের ভাষ্য অনুযায়ী, বাসায় দুই ভাইয়ের মধ্যে সামান্য বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই ক্ষুব্ধ হয়ে পাশে থাকা ডাম্বেল দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ রাত প্রায় ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এম জি

Link copied!