ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে নিহত ২ 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি 

জুলাই ৭, ২০২২, ১১:৫৩ এএম

রাজবাড়ীতে মাহেন্দ্র উল্টে নিহত ২ 

রাজাবাড়ীতে ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মাহেন্দ্র উল্টে দুইজন নিহত হয়েছে । এতে আহত হয়েছে আরো ১ জন। বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল  ৬ টার দিকে রাজবাড়ী শহরের বড়পুলে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, ঝিনাইদহ শৈলকুপার নতুন দোহার গ্রামের নজরুল জোয়াদ্দারের ছেলে আজিজুল জোয়াদ্দার (৩০) ও পাশের ডাউটিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে মতিউর রহমান (৩৫)। 

প্রত্যক্ষদর্শী আহত সবুজ জোয়াদ্দার বলেন, আমরা রাতে গাজিপুরের কোনাবাড়ি থেকে ঝিনাইদহ বাড়ি যাওয়ার উদ্দেশ্যই রওনা হয়েছিলাম।

ভোরে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বাস থেকে নেমে মাহেন্দ্র গাড়িতে উঠে ঝিনাইদহ যাওয়ার উদ্দেশ্য রওনা দেই। 

তখন রাজবাড়ীর বড়পুলে আসলে রাস্তার আইলেনেরসেঙ্গে ড্রাইভার লাগিয়ে দিলে গাড়ি উল্টে যায়। এতে দুইজন নিহত হয় ও একজন মারাত্ক ভাবে আহত হয়।

তিনি আরো জানান, আমরা গাড়িতে ১০ জন ছিলাম। আমরা সবাই শৈলকুপা থানার বাসিন্দা। 

রাজবাড়ী সদর থানার এস আই মোয়াজ্জেম হোসেন জানান, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। দুইজন নিহত হয়েছে ও আহত একজনকে ফরিদপুর মেডিলে হাসপাতালে পাঠানো হয়েছে। 

তারা সবাই ঈদের ছুটিতে বাড়িতে ফিরছলেন। সবাই গার্মেন্টস কর্মী। মাহেন্দ ও মাহেন্দ চালক আটক রয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

 

আমারসংবাদ/টিএইচ
 

Link copied!