ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চট্টগ্রামে মেট্রো ডায়াগনস্টিক ও ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংককে জরিমানা

আজিজুল হক, চট্টগ্রাম

আজিজুল হক, চট্টগ্রাম

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৬:১৩ পিএম

চট্টগ্রামে মেট্রো ডায়াগনস্টিক ও ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংককে জরিমানা

চট্টগ্রাম নগরীর গোল পাহাড় মোড়ের মেট্রো ডায়াগনস্টিক ও ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, ব্লাড সংগ্রহ ও মেয়াদোত্তীর্ণের তারিখ সঠিকভাবে উল্লেখ না থাকার কারণে প্রতিষ্ঠান দুটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় সুফিয়া হোটেল নামে একটি হোটেলকেও জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৪ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান ও উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা ও প্যাথলজিতে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার করার কারণে মেট্রো ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ ও ব্লাড সংগ্রহ ও মেয়াদোত্তীর্ণ তারিখ সঠিকভাবে উল্লেখ না থাকায় ল্যান্ডস্টেইনার ব্লাড ব্যাংককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করায় ছুফিয়া হোটেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বা‌র্থে আমাদের এই অভিযান অব‌্যাহত থাক‌বে বলে জানান তিনি।

কেএস

Link copied!