ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটকেন্দ্রের বুথে বসে থাকা সেই ব্যক্তি আটক

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ২৫, ২০২৩, ১২:৪৫ পিএম

ভোটকেন্দ্রের বুথে বসে থাকা সেই ব্যক্তি আটক

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রের বুথে বসে থাকা সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম আব্দুর রহিম। তিনি বুথে পাঞ্জাবি পরে বসে ছিলেন এবং ভোটারদের জোর করে ভোট দেওয়াচ্ছিলেন।  

এ ছাড়া ১০৩ নম্বর কেন্দ্র থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে তিনদিন আটক রাখার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে, ঢাকায় বসে সিসি ক্যামেরায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে নির্বাচন কমিশন। পর্যাবেক্ষণের একপর্যায়ে ১০০ নম্বর কেন্দ্রের ৩ নম্বর বুথে পাঞ্জাবি পরা এক ব্যক্তিকে বসে থাকতে দেখেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

দেখা মাত্রই নির্বাচন কমিশনার টেলিফোনে নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাকে বলেন, ‘দ্রুত অ্যাকশনে যান, প্রয়োজনে তাকে গ্রেপ্তার করুন’।

এইচআর

Link copied!