ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

জুন ১৭, ২০২৩, ০৪:১৩ পিএম

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে বরিশালে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে বরিশালের সাংবাদিকবৃন্দ। 

শনিবার (১৭ জুন) বেলা ১১টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউনহল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বরিশালে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। মফস্বল সাংবাদিক ফোরাম বরিশালের সভাপতি শেখ শামীমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, ৭১ টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান বিধান সরকার, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মুশফিক সৌরভ, ঢাকা পোস্টের বরিশাল প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল কমিটির সভাপতি এম আর প্রিন্স, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান, মফস্বল সাংবাদিক ফোরাম‍‍`র বরিশাল জেলার সাধারণ সম্পাদক আফছার উদ্দিন মৃধা, বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন, মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ, জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল আকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আরএস

 

 

Link copied!