ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নেত্রকোনায় ইমাম খতিবদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নেত্রকোণা প্রতিনিধি

নেত্রকোণা প্রতিনিধি

সেপ্টেম্বর ১৮, ২০২৩, ০৭:৩৩ পিএম

নেত্রকোনায় ইমাম খতিবদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

নেত্রকোনায় হাওর অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

খালিয়াজুরী উপজেলার ইমাম ও খতিবদের নিয়ে আজ সোমবার সকাল দশটায় ইসলামিক ফাউন্ডেশন নেত্রকোণা কার্যালয়ে হাওর এলাকার জনগনের জীবন মান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরন কার্যক্রম শীর্ষক প্রকল্প তিন দিন মেয়াদী  এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করে। 

ইসলামিক ফাউন্ডেশন, নেত্রকোনার উপ-পরিচালক মোঃ শফিকুর রহমান সরকার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহেদ পারভেজ।

প্রশিক্ষণ কর্মশালায় হাওর এলাকার জনগনের জীবন মান উন্নয়ন ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, নেত্রকোণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নুরুজ্জামান প্রমূখ। 

আরএস

Link copied!