ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৭:২৫ পিএম

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর সদর সেনা জোনের বিশেষ অভিযানে এসএমজি, রাইফেলসহ বিপুল পরিমানে গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

রাঙ্গামাটি সদর জোন থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি সদর সেনা জোন হতে ১টি বি টাইপ পেট্রোল দল নানিয়ারচর উপজেলার তইন্নাছড়ি, যমচুগ এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত এলাকার একটি কিয়াংঘর এর নিচ হতে ১টি এসএমজি, ১টি চায়না রাইফেল টি-৮১,  ১টি বোম্ব ৪০ মিঃ মিঃ এইচই এমজি-৩টি, ৩টি ম্যাগাজিন (২টি এসএমজি এবং ১টি রাইফেল), ১৪১ রাউন্ড এসএমজি এ্যামোনিশন, ২৭ রাউন্ড রাইফেল এ্যামোনিশন এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানের সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন জেএসএস (মূল) দলের সন্ত্রাসী আত্মসমর্পন করে। রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এ সকল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারের ফলে নিরীহ জনমনে স্বস্তি পরিলক্ষিত হবে বলে আশা করা হয়েছে।

এইচআর

Link copied!