ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাপ্তাই লেকে ডুবে শিশুর মৃত্যু

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই প্রতিনিধি

অক্টোবর ২১, ২০২৩, ০৪:৫০ পিএম

কাপ্তাই লেকে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বেলা দেড়টার দিকে কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের বিএফআইডিসি টিলা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

শিশুটির নাম মো. নুর আলম (১২)। সে কাপ্তাই নতুন বাজার বিএফআইডিসি টিলার মো. হানিফ এর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ৬নং ওয়ার্ড মেম্বার মুজিবর রহমান জানান, শিশুটি বেলা দেড়টার দিকে তার মায়ের সাথে কাপ্তাই লেকের পানিতে গোসল করতে নামে। এক পর্যায়ে সে লেকের পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তল্লাশি চালিয়ে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেছে।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. শাহীনুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এছাড়া আইনী প্রক্রিয়া শেষে শিশুটির দাফন সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

Link copied!