ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি প্রতিনিধি

মার্চ ১১, ২০২৪, ০২:৪৭ পিএম

ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঝালকাঠিতে পুলিশ সুপার কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় পুলিশ-সাংবাদিক ও পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের মধ্যে দুটি গ্রুপে দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুলিশ সাংবাদিক ফাইনাল খেলায় ঝালকাঠি প্রেসক্লাব রানার্সআপ ও জেলা পুলিশ চ্যাম্পিয়ন।

খেলায় ঝালকাঠি প্রেসক্লাবের খেলোয়াড় ছিলেন ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা ও দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি এস.এম. পারভেজ।

জেলা পুলিশের বিজয়ী প্লেয়ার হলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা ও টি.আই মো. রফিকুল ইসলাম।

পুলিশের সদস্যদের মধ্যে চ্যাম্পিয়ন হয় কনস্টেবল মো. ফায়জুল ইসলাম ও কনস্টেবল মো. হাফিজুর রহমান এবং রার্নাস আপ সার্জেন্ট এস.এম মাজহারুল ইসলাম ও এস আই মো. মুরসালিন। সদর পুলিশ ফাঁড়ি প্রাঙ্গণ মাঠে রবিবার রাতে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঝালকাঠির মিডিয়া বান্ধব পুলিশ সুপার (পিপিএম সেবা) মোহাম্মদ আফরুজুল হক টুটুল।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আনোয়ার সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি কাজি খলিলুর রহমান, সহ-সভাপতি আল-আমিন তালুকদার, সহ-সাধারণ সম্পাদক মাহামুদুর রহমান পারভেজ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।

প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল বলেন, আজকে এ খেলা আয়োজনের মাধ্যমে জেলা পুলিশ ও সাংবাদিক ভাইদের মধ্যে নতুন এক সম্পর্কের উন্মোচন হলো। সাংবাদিক ও আমরা উভয়ই রিস্ক নিয়ে কাজ করি। সাংবাদিকরা যুকি নিয়ে তথ্য সংগ্রহ করে আর আমরা যুকি নিয়ে অপরাধীদের বিরুদ্ধে পদক্ষেপনেই।

প্রেস ক্লাবের সভাপতি কাজি খলিলুর রহমান পুলিশ সুপার মহোদয়কে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রতিবছর যেন এ আয়োজনের ধারা অব্যাহত থাকে। এতে করে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে।

ইএইচ

Link copied!