ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে মুক্তা-রাসেল

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

জুলাই ২৬, ২০২৪, ০৪:৩৭ পিএম

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের নেতৃত্বে মুক্তা-রাসেল

পটুয়াখালীর কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে হারুন অর রশিদ মুক্তাকে সভাপতি ও রাসেল মোল্লাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।

৯ সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. ওমর ফারুক ও মো. নাহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ পাশা তানভীর, অর্থ সম্পাদক প্রনব নারায়ণ বিশ্বাস, প্রচার ও দপ্তর সম্পাদক ইমন আল আহসান, কার্যকরী সদস্য মো. কবির তালুকদার ও মাসুম বিল্লাহ।

শুক্রবার সকাল ১১ টায় কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের হল রুমে নবগঠিত কমিটির সদস্যদের শপথ গ্রহণ করানো হয়।

শপথবাক্য পাঠ করান কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার এস.কে রঞ্জন।

এ সময় সহকারী নির্বাচন কমিশনার উত্তম কুমার হাওলাদারসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার ক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে কার্যকরী পরিষদের এ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত এ কমিটিকে আগামী দুই বছরের জন্য ক্লাবের সকল ধরনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে।

কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ.আর মুক্তা ও সাধারণ সম্পাদক রাসেল মোল্লা নির্বাচিত হওয়ায় কার্যকরী পরিষদের সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান এমপি।

এছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ নতুন কমিটিকে সাধুবাদ জানিয়েছেন।

ইএইচ

Link copied!