ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ.লীগের প্রেতাত্মারা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে: আলতাফ হোসেন চৌধুরী

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

আগস্ট ৩০, ২০২৪, ১২:২৭ পিএম

আ.লীগের প্রেতাত্মারা যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে: আলতাফ হোসেন চৌধুরী

বিএনপির মধ্যে অনেক মোনাফেক আছেন তাদের থেকে সাবধান থাকতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী।

তিনি বক্তব্যের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রুমের মাগফেরাত কামনা করে বলেন, ছাত্রজনতা আমাদের জন্য আল্লাহর রহমাত হিসেবে এসেছিল। পাশাপাশি ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশকে উদ্ধার করায় সকল শিক্ষার্থী ও শিক্ষার্থীদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কোনোভাবেই যেন আওয়ামী লীগের প্রেতাত্মা বিএনপির মধ্যে আসার সুযোগ না পায়। যদি কোন বিএনপির নেতাকর্মীদের সাথে তাদের কোন লেনদেন বা পুনর্বাসন সম্পৃক্ততা পাওয়া যায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বলেন— শেখ হাসিনা দেশটাকে নরক বানিয়ে গেছে, অর্থনীতি, শিক্ষা, সমাজব্যবস্থাকে একদম ধ্বংস করে গেছে তাই পালানোর পরে ভারত ছাড়া কোন দেশ তাকে গ্রহণ করেনি। ভারতের ষড়যন্ত্র থেকে আমাদের সজাগ থাকতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুসকে আমাদের সহযোগিতা করতে হবে যাতে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়ায়।

পথসভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মতিউর রহমান দিপু, বিএনপি নেতা মো. ফেরদৌস আলম, মো. জসিম উদ্দিন হাওলাদার, মো. আনোয়ার ফরাজি, উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফ, ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজার খানিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!