ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কলাপাড়ায় মৎস্যজীবী পরিবারের নারী সম্মেলন অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০২:৫৮ পিএম

কলাপাড়ায় মৎস্যজীবী পরিবারের নারী সম্মেলন অনুষ্ঠিত

জীববৈচিত্র্য রক্ষায় নারীরা জাগছে, জীবন ও জীবিকায় অবদান রাখছে এ স্লোগনাকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় মৎস্যজীবী পরিবারের সদস্যদের নিয়ে নারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এনহ্যান্সড কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ (ইকোফিশ-২) এর আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উইং এবং সিএসজি’র নারীবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মসিউর রহমান, উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার শুভাশিস মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার, ইকোফিশ-২ এর প্রজেক্ট ম্যানেজার মো. মাহবুবুল ইসলাম, জেন্ডার স্পেশালিস্ট রেজোয়ান শারমিন প্রমুখ।

এছাড়া এনজিও টিএমএসএসর প্রতিনিধি, নারীদের আয় ও পুষ্টি উন্নয়ন দলের সদস্যবৃন্দ, সুনীল প্রহরী এর প্রতিনিধি, সহ-ব্যবস্থা কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!