ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ প্রতিনিধি

অক্টোবর ২৯, ২০২৪, ০২:৪৭ পিএম

কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

কিশোরগঞ্জে জেলা ও তৃণমূলের সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও কল্যাণে সত্য প্রকাশে ঐক্যবদ্ধ এ স্লোগানে পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাব।

সোমবার রাতে জেলা শহরের হোটেল শেরাটনে কিশোরগঞ্জ নিউজ মিলনায়তনে সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান।

সভায় সর্বসম্মতিক্রমে দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামকে আহ্বায়ক এবং দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি মো. আল আমিনকে সদস্য সচিব করে ৯ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, দৈনিক কালের কণ্ঠ ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিক আদনান, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি তাফসিলুল আজিজ, দৈনিক স্বদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি আলী রেজা সুমন, দৈনিক বাংলা ও নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তাসলিমা আক্তার মিতু, দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর শাহ্ বাদশাহ্ এবং দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি মো. মোবারক হোসেন।

সভায় কিশোরগঞ্জ নিউজের ব্যবস্থাপনা সম্পাদক আবদুর রহমান রুমী, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি সাজন আহম্মেদ পাপন, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশের নিজস্ব প্রতিবেদক আতা মোহাম্মদ উবায়েদ, দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মো. আনোয়ার হোসাইন, দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, দৈনিক গণজাগরণ পত্রিকার জেলা প্রতিনিধি তন্ময় আলমগীর, দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. আবু সাঈদ, বিডি টুয়েন্টিফোরলাইভ.কম এর জেলা প্রতিনিধি সাখাওয়াত হোসেন আকাশ, সাংবাদিক আতাউল হাসান দিনার, বাংলাবাজার পত্রিকার জেলা প্রতিনিধি কিবরিয়া হিমেল প্রমুখ বক্তব্য দেন।

সভায় সংগঠনের গঠনতন্ত্র অনুমোদন করা হয়। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এছাড়া আগামী ২৫ নভেম্বর পর্যন্ত সংগঠনের সদস্য ফরম বিতরণ করা ও জমা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় জেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!